Home / ফটো গ্যালারি / রাজশাহীতে ফুলমেলা
flower+fest+mbd-f

রাজশাহীতে ফুলমেলা

মাস্টারি বিডি ডটকম
রাজশাহী । ০৪ ফেব্রুয়ারি ২০১৭ । ২২ মাঘ ১৪২৩

ফুলপ্রিয় মানুষের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে শুক্রবার নগরীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ওয়ান ব্যাংক ফুল মেলা-২০১৭’।

রাজশাহী বৈকালী সংঘ (আরবিএস) এবং ওয়ান ব্যাংক লিমিটেড যৌথভাবে মনিবাজার চত্বরে এ মেলার আয়োজন করেছে। খবর বাসস-এর।

flower+fest+mbd-3

নগরীর বিভিন্ন নার্সারি মেলায় ১৪টির বেশি স্টলে ফুল প্রদর্শন করছে।
গোলাপ, গাঁদা, অর্কিড, লিলি, টিউলিপ, ড্যাফোডিল, সূর্যমুখী, গন্ধরাজ, ডালিয়া, নাইট কুইন, কসমসসহ বিভিন্ন জাতের ফুল মেলায় দর্শকদের আকর্ষণ করছে।

মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবিএস সভাপতি এ ওয়াই এম মনিরুজ্জামান।

ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকরুল ইসলাম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক আবদুর মান্নান, আরবিএস সাধারণ সম্পাদক রশিদ উদ্দিন বাবু এবং মেলার আহ্বায়ক শরিফুল আবেদীন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 10 26 1

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ । মাসস ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার …

Leave a Reply

Your email address will not be published.