Home / জাতীয় / এলজিইডিতে আইইউটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত
7

এলজিইডিতে আইইউটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঢাকা, মঙ্গলবার ০৭ অক্টোবর ২০২৫ মাসস

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপআতর (এলজিইডি) আয়োজিত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামের আওতায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর সিভিল ও এনভায়রনমেন্ট বিভাগের ৩য় বর্ষের ২১ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে আগারগাঁও এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

চার সপ্তাহব্যাপি (২৮ সেপ্টেম্বর-২৩ অক্টোবর ২০২৫) আয়োজিত প্রশিক্ষণের আওতায় এলজিইডি’র অধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর আওতায় চলমান কাজ এবং জলবায়ু সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ধরনের তথ্য তাদের কাছে উপস্থাপন করা হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ক্রিম-ক্রিলিকের প্রকল্প পরিচালক মোঃ আবদুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফ হোসেন, সিনিয়র সহকারী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও আফিফা সুলতানা প্রীতুল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …