Home / অর্থনীতি / জুলাইয়ের বেতন দেরিতে পাবেন মাদরাসা শিক্ষার শিক্ষক-কর্মচারীরা
1 8 25

জুলাইয়ের বেতন দেরিতে পাবেন মাদরাসা শিক্ষার শিক্ষক-কর্মচারীরা

ঢাকা, শুক্রবার ০১ আগস্ট ২০২৫ মাসস

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা চলতি মাসের বেতন স্বাভাবিক সময়ে পাবেন না। স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত ৫ থেকে ৭ কর্মদিবস সময় লাগবে বলে জানিয়েছে অধিদপ্তর।সম্প্রতি এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের অবগতির জন্য এ নোটিশ প্রকাশ করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীদেরর ইনক্রিমেন্ট হিসাব ও অন্যান্য বিষয়াদির কাজ চলমান রয়েছে। এ অবস্থায় শিক্ষক-কর্মচারীদের চলতি জুলাই মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের জন্য ৫ থেকে ৭ কর্মদিবস অতিরিক্ত সময় লাগতে পারে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 5 26 8888

হারলো পাকিস্তান

ঢাকা, মঙ্গলবার ১২ মে ২০২৬ মাসস টেস্ট ক্রিকেটের মজা বোধহয় এমনই হয়। চার দিন ধরে খেলা …