ঢাকা, শনিবার ০৫ জুলাই ২০২৫ মাসস
ফিদেল নঈম। তারুণ্যদীপ্ত অন্তপ্রাণ। তিনি একজন তরুণ চিকিৎসক। এতেদিন তুমুল পরিচিতি ছিলো সঙ্গীতাঙ্গনে। নিজে শিল্পী এবং সুরকার। এবার নিয়েছেন দেশসেবার ব্রত। নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন নিয়ে জনগণের পাশে দাঁড়াতে চান। আগামী নির্বাচনে জামালপুর-৩ আসন ( মেলান্দহ-মাদারগঞ্জ ) থেকে নির্বাচিত হয়ে মানব সেবার স্বপ্ন দেখেন।
তিনি পারবেনও সেটা। তার বাবা বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ( চেয়ারম্যান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ) এই আসনের অত্যন্ত জনপ্রিয় ব্যাক্তিত্ব। তার মা প্রয়াত জান্নাতুল ফেরদৌসও এই স্বপ্নের সাথে একাত্ম ছিলেন। জামালপুরের বনেদি পরিবারের সন্তান ফিদেল নঈম খুবশীঘ্রহ একালায় যাচ্ছেন জনগণের সাথে সম্পৃক্ত হতে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম