Home / আন্তর্জাতিক / ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং সাত জন পোর্তুগিজ নাগরিক ছিলেন বিমানটিতে
12 6 25 3333

১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং সাত জন পোর্তুগিজ নাগরিক ছিলেন বিমানটিতে

ঢাকা, বৃহস্পতিবার ১২ জুন ২০২৫ মাসস

অহমদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমান। ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই লোকালয়ের উপর বিমানটি ভেঙে পড়েছে। এই বিমানে যাত্রী এবং বিমানকর্মী মিলে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ১৬৯ জনই ভারতীয়। এ ছাড়া ৫৩ জন ব্রিটিশ নাগরিক এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন। বিমান সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিমানে যাত্রীর সংখ্যা ২৩০। বাকি ১২ জন ছিলেন বিমানকর্মী। তাঁদের মধ্যে দু’জন পাইলট।

বৃহস্পতিবার বিকেল ৩টা ১৯ মিনিটে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এআই১৭১ বিমানটি বেলা ১টা ৩৮ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর ছাড়ে। বোয়িং সংস্থার ৭৮৭-৮ বিমানটিতে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন। এ ছাড়া, ৫৩ জন ব্রিটিশ, এক জন কানাডিয়ান এবং সাত জন পোর্তুগিজ নাগরিক দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ছিলেন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …