Home / জাতীয় / বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন
8 6 25 1

বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন

ঢাকা, রবিবার ০৮ জুন ২০২৫ মাসস

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৭ জুন) দিনগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নাসরিন সিদ্দিকীর নামাজে জানাজা, দাফন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

6 10 1

এলজিইডি, শ্রীপুর, গাজীপুর কর্তৃক বাস্তবায়নাধীন একটি দৃষ্টিনন্দন ইউনিব্লক পেভমেন্ট সড়ক

মঙ্গলবার,৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ । মাসস গ্রামীণ সড়কে টেকসই নির্মাণের নান্দনিক ছোঁয়া গ্রামীণ …