Home / জাতীয় / ঈদের নাটক ‘সানগ্লাস ফ্যামিলি’
6 6 25 2

ঈদের নাটক ‘সানগ্লাস ফ্যামিলি’

ঢাকা, শুক্রবার ০৬ জুন ২০২৫ মাসস

ঈদকে কেন্দ্র করে তৈরি হয়েছে কয়েক ডজন নাটক। তার কিছু যাবে ইউটিউবে, কিছু প্রচার হবে টিভি চ্যানেলে। জনপ্রিয় চ্যানেল আরটিভি ঈদ উপলক্ষে আয়োজনের পসরা সাজিয়েছে। সেখানে থাকে দুই ডজনেরও বেশি নাটক। তার প্রায় সবই হাস্যরসে ভরপুর।
সেই তালিকায় আছে ‘সানগ্লাস ফ্যামিলি’। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। নাটকটি প্রচার হবে ঈদের দিন সন্ধ্যা ৭টায়। নাটকের গল্পে দেখা যাবে- নিজের কপাল এখন নিজেই থাপড়ায় রিনা। ক্যানভাসার আক্কাছকে রঙিন চশমায় দেখে তার ঝাক্কাছ লেগেছিল।
কিন্তু চোখ ঢেকে রাখাার সুযোগ নিয়ে সানগ্লাস পরা আক্কাছ তার সঙ্গে বিয়ের ৫ মাস পার করে দিল অথচ সে ঘুণাক্ষরেও বুঝলো না বিষয়টা! আক্কাছের সঙ্গে তার গ্রামের বাড়িতে এসে যখন দেখল- তার মা থেকে ছোট বোন রেশমা পুরো ফ্যামিলির চোখেই কালা চশমা তখনই সন্দেহটা জেগেছিল। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …