ঢাকা, মঙ্গলবার ২৭ মে ২০২৫ মাসস
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করবে বিএনপি। বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির চলমান আন্দোলন, দলীয় সাংগঠনিক অবস্থা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ঘিরে কর্মসূচি নিয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম