Home / অপরাধ / মিরপুরে প্রকাশ্যে গুলি ছুড়ে ২২ লাখ টাকা ছিনতাই
27 5 25 3

মিরপুরে প্রকাশ্যে গুলি ছুড়ে ২২ লাখ টাকা ছিনতাই

ঢাকা, মঙ্গলবার ২৭ মে ২০২৫ মাসস

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ মাহমুদুল ইসলামকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ‘মাহমূদ মানি’ এক্সচেঞ্জের মালিক। স্বজনদের দাবি, তার কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

আহত মাহমুদুল পরিবার নিয়ে মিরপুরে বসবাস করেন। তার গ্রামের বাড়ি কারতা, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়।

মিরপুর মডেল ওসি মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, আমরা শুনেছি, দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন।

তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারি উপ পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।গুলিবিদ্ধ মাহমুদুল জানান, সকালে বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চক্করে মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন তিনি। এ সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছলে দুটি মোটরসাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত তার পথ রোধ করে। তারা সঙ্গে থাকা টাকা দাবি করে।

টাকা না দেওয়ায় কোমরের বাম পাশে গুলি করে। পরে তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
সূত্র : কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11 222

এলজিইডিতে আইইউটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত …