ঢাকা, বুধবার ০৭ মে ২০২৫ মাসস
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক নতুন ইতিহাসের সূচনা করেছে বাংলাদেশ ‘এ’ দল। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে রেকর্ড গড়ল টাইগার বাহিনী। ‘এ’ দলের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস খেলল নুরুল হাসান সোহানের দল।
সকালে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ থামে ৪ উইকেটে ৩৪৪ রানে। যা এক ইনিংসে ‘এ’ দলের অন্যতম সর্বোচ্চ দলীয় স্কোর। এই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েন নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন। দু’জনের গড়া ২২৫ রানের জুটি বাংলাদেশ ‘এ’ দলের ইতিহাসে এখন সর্বোচ্চ রানের জুটি।
শুরুটা অবশ্য দুর্বলই ছিল। দলীয় ১২ রানে বিদায় নেন ওপেনার পারভেজ হোসেন ইমন (১০ বলে ৮)। এরপর নাঈম শেখ ও এনামুল হক বিজয় দ্বিতীয় উইকেটে ৭৩ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিজয় করেন ৩৯, আর নাঈম করেন ৪০ রান। তবে ম্যাচের রূপ বদলে দেন সোহান ও অঙ্কন। ইনিংসের মাঝপথ থেকে শেষ পর্যন্ত তারা চালিয়ে যান রানের উৎসব। সোহান ১০১ বলে ১১২ রান করেন-৭টি চার ও ৭টি ছক্কার সৌজন্যে। অন্যদিকে অঙ্কন নিজের ইনিংসটি গড়েন আরও স্থিরভাবে-১০৮ বলে ১০৫ রান, যার মধ্যে ছিল চারের মার ৮টি ও ছক্কার মার ১টি।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম