Home / খেলা / বাংলাদেশ সফরে নাও আসতে পারে ভারত!!
35253

বাংলাদেশ সফরে নাও আসতে পারে ভারত!!

ঢাকা, শনিবার ০৩ মে ২০২৫ মাসসআইসিসির এফটিপির সূচি অনুযায়ী আগামী আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত। কিন্তু সমান তিন ম্য্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটি ঘিরে এখনই অনিশ্চয়তা শুরু হয়েছে। যদিও সিরিজ শুরু হতে এখনও তিন মাসের বেশি সময় বাকি।তবে ভারতীয় সংবাদম মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ সফরে ভারত নাও আসতে পারে।

সিরিজটি নিয়ে অনিশ্চয়তার কারণ হিসেবে ভারতীয় সংবাদ মাধ্যমটি বাংলাদেশের এক সাবেক সামরিক কর্মকর্তার মন্তব্যকে সামনে এনেছে। তার এমন মন্তব্য ক্রিকেটসূচির ওপর প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে গণমাধ্যমটি।

সম্প্রতি ব্যক্তিগত সামাজিক মাধ্যমে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এ এল এম ফজলুর রহমান লিখেছেন, ‘ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে বাংলাদেশের উচিত উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করা। প্রয়োজনে চীনের সঙ্গে যৌথ সামরিক প্রক্রিয়া নিয়ে পরামর্শ করা।

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের বর্তমান চেয়ারম্যান বিজিবির সাবেক মহাপরিচালক ফজলুর রহমান।যদিও ফজলুর রহমানের পোস্ট নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলতে চায়, মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্য তার ব্যক্তিগত। এ মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন ঘটায় না।
তাই এ ধরনের বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না সরকার। সব জাতির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ।বাংলাদেশ সরকার নিজের অবস্থান স্পষ্ট করলেও ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক সূত্রের বরাত দিয়ে লিখেছে, ‘সফরটি সূচির অংশ হলেও এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তাই বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ সফরে নাও যেতে পারে ভারতের। তবে এমন সম্ভাবনাই বেশি।
কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …