Home / জাতীয় / সরকার গণঅভ্যুত্থানে শহীদদের বিচার কাজ শেষ করবে : তথ্য উপদেষ্টা
2 4 25 1

সরকার গণঅভ্যুত্থানে শহীদদের বিচার কাজ শেষ করবে : তথ্য উপদেষ্টা

ঢাকা, বুধবার ০২ এপ্রিল ২০২৫ মাসস

আজ বুধবার (২ এপ্রিল) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানে শহীদদের বিচার কাজ শেষ করে যাবে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না।

আজ বুধবার (২ এপ্রিল) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘আমরা চেষ্টা করব বাংলাদেশের কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচারা দিতে না পারে। নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক রূপান্তরের ভূমিকা রাখতে পারি। যদি আলোচনা সতর্কতায় কাজ না হয়, যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে।’শহীদের চেতনা যেন বাংলাদেশের জনগণ ধারণ করে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব, গণঅভ্যুত্থানে শহীদদের বিচার কাজ শেষ করে যেতে পারি।
শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এ সরকারের চেষ্টা আছে। জনগণ এটার সঙ্গে আছে। আমরা বিশ্বাস করি এ চেতনার সঙ্গে রাজনৈতিক দলের সদিচ্ছা প্রকাশ করলে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব।’গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘যতদিন আছি আমরা চাইব গণমাধ্যমের একটি গুণগত সংস্কারের জন্য।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 4 24 11

দেশের ১৩তম সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, সোমবার ২০ এপ্রিল ২০২৬ মাসস দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করল বগুড়া। সোমবার (২০ এপ্রিল) …