Home / আইন-আদালত / হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার
12 25 5

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার

ঢাকা, বুধবার ১২ মার্চ ২০২৫ | মাসস

এ মামলার জেরে গত ৫ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ।
হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার। এর আগে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষ আবেদন করলে শমী কায়সারের জামিন স্থগিত করার সিদ্ধান্ত নেন হাইকোর্ট।গত বছর ১২ ডিসেম্বর ছিল শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব।

আর শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ, সঙ্গে ছিলেন আইনজীবী নাজিয়া কবির। শুনানির পর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক অভিনেত্রীর জামিন স্থগিতের আদেশ দেন।শমী কায়সারের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অনেককে বাধা দিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এতে অনেকে আহত হন।

হামলার ঘটনায় জড়িত রয়েছেন অভিনেত্রী।উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়।

এ মামলায় ২৪ নম্বর এজাহারভুক্ত আসামি শমী কায়সার।

এ মামলার জেরে গত ৫ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …