Home / জাতীয় / মানুষের প্রেম যার রাষ্ট্রীয় পদক; চলে গেলেন হেলাল হাফিজ
131

মানুষের প্রেম যার রাষ্ট্রীয় পদক; চলে গেলেন হেলাল হাফিজ

ঢাকা, শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪

প্রেম আর দ্রোহের কবি হেলাল হাফিজ চলে গেলেন। আজ শুক্রবার শাহবাগের সুপার হোম হোস্টেলে তিনি মারা যান। জানা গেছে, সুপার হোস্টেলের ওয়াশরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। বেলা ২টার দিকে তাকে মৃতাবস্থায় পাওয়া গেছে। তাঁর মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা হয়েছে।

বহু কালজয়ী কবিতার স্রষ্টা হেলাল হাফিজ। তার লেখা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র পংক্তি মানুষের মুখে মুখে ফেরে এখনো। কবিতাটির প্রথম দুই পঙ্ক্তি, ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়/ এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ প্রেরণা জুগিয়েছে উনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধীসহ প্রগতিশীল সব আন্দোলনে।
হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। হেলাল হাফিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু, কবি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ।১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায় হেলাল হাফিজের জন্ম।
১৯৬৫ সালে নেত্রকোণা দত্ত হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৬৭ সালে নেত্রকোণা কলেজ থেকে তিনি এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।পরে ১৯৭২ সালে দৈনিক পূর্বদেশে সাংবাদিকতা শুরু করেন হেলাল হাফিজ। পূর্বদেশ ও দৈনিক দেশ পত্রিকায় তিনি সাহিত্য সম্পাদক ছিলেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক যুগান্তর।১৯৮৬ সালে প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ ‘যে জ্বলে আগুন জ্বলে’ কবিকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে।
এরপর বইটির ৩৩টির বেশি সংস্করণ বেরিয়েছে। এর ২৬ বছর পর ২০১২ সালে আসে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’। তার অন্যতম জনপ্রিয় কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র দুটি পঙ্ক্তি ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ পাঠকের মুখে মুখে উচ্চারিত হয়ে থাকে।

হেলাল হাফিজ ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। তার আগে খালেকদাদ চৌধুরী পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন তিনি। কিন্তু একুশে পদক কিংবা স্বাধীনতা পদক যার ভাগ্যে জোটেনি, অনেকটা অভিমনে বিদায় নিলেন তিনি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …