Home / অপরাধ / বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
6 12

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঢাকা, শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪

ভারতীয়  সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত আনোয়ার হোসেন (৩৬) জেলার তেতুঁলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

নীলফামারী ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে আনোয়ার হোসেনসহ কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে যান। শুক্রবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে দেশটির ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে এবং কয়েক রাউন্ড গুলি করেন। এতে আনোয়ারের মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে আনোয়ারের মরদেহ নিয়ে যায়।

শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফেরত আনা হবে। এ ছাড়া এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে।

সূত্র : কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 22

বাংলাদেশের জয় শিউলির মাকে উৎসর্গ

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস শিউলি আজিম পারলেন না। মায়ের শেষ বিদায়ে যেমন পাশে থাকতে …