Home / প্রচ্ছদ / আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীরা
17 2

আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীরা

ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪

দাবি না মানলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সড়ক ছেড়েছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা সড়ক ছেড়ে চলে যান।

এর আগে সকাল ১০টার দিক থেকে লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে লটারির ভিত্তিতে ভর্তির প্রথা চলে আসছে।

ফলে মেধা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী তাদের কলেজে পড়ার সুযোগ হারাচ্ছেন। এ অবস্থায় পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে কলেজে ভর্তি নেওয়ার দাবি জানান তারা। দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।তেজগাঁও বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, স্কুলের অভ্যন্তরীণ বিষয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ না করতে শিক্ষার্থীদের বোঝানো হয়েছে।
একইসঙ্গে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের কথা বোঝানোর পর শিক্ষার্থীরা সড়ক ছেড়েছে।

এদিকে, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে আসাদ গেট থেকে গাবতলী যাওয়ার পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।এতে দীর্ঘ যানজট দেখা দেয়। শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যাওয়ার পর যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

সূত্র : কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …