সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত
Mastary Sangbad
November 17, 2024
প্রচ্ছদ, ব্যানার, ব্রেকিং নিউজ
243 Views
ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তাঁর স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। রবিবার (১৭ নভেম্বর) সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক ইসমাইল হোসাইন জানান, তার পাসপোর্টের বিষয়ে কোনো ডেভেলপমেন্ট হয়নি। এতটুকু আমি বলতে পারি।
এর বেশি কিছু জানতে হলে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কথা বলে জেনে নিতে হবে।এর আগে গত ৫ নভেম্বর আত্নগোপনে থেকে বিশেষ সুবিধায় শিরীন শারমিনের পাসপোর্ট আবেদন নিয়ে সংবাদ একটি সংবাদ প্রচারিত হয়। ওই খবর অনুসারে হত্যা মামলার আসামি হয়েও বিশেষ ব্যবস্থাপনায় শিরীন শারমিনের ফিংগার প্রিন্ট, ছবি ও চোখের আইরিশ নেওয়া হয়।এর সঙ্গে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জড়িত ছিলেন।
পাসপোর্ট অফিসে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না পারলেও বেশ কিছু মামলার আসামি এমন অনেক নেতাকে অনৈতিক সুবিধায় পাসপোর্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।গত ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।
2024-11-17