Home / ধর্ম / ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা, কমবে খরচ
30

২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা, কমবে খরচ

ঢাকা, বুধবার ৩০ অক্টোবর ২০২৪

২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্যাকেজ অনুসারে আগামী বছর সর্বনিম্ন ৪ লাখ ৭৯ হাজার ২৪২ টাকায় হজ করা যাবে।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম‌সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ।

এর আগে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠকে আগামী বছরের হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত সাশ্রয়ী প্যাকেজ অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের চেয়ে এক লাখ ৫৯৮ টাকা কম খরচ হবে। অন্য প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …