Home / জাতীয় / কুয়াকাটা পর্যটকের পদভারে মুখরিত
kia

কুয়াকাটা পর্যটকের পদভারে মুখরিত

ঢাকা, শুক্রবার ২১ জুন ২০২৪, ৭ আষাঢ় ১৪৩১ | মাস্টারি সংবাদ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। গোটা সৈকত জুড়ে পর্যটকের ভিড়। ঈদের ছুটিতে পর্যটকের ভিড় বাড়ায় কুয়াকাটার ব্যবসায়ীরা স্বস্তিবোধ করছেন

দীর্ঘ সৈকতের ১৮ কিলোমিটার জুড়েই সৌন্দর্যমন্ডিত স্পটগুলোয় পর্যটকের পদচারণায় মুখর। তারা ঘুরছেন, কাটাচ্ছেন আমুদে সময়। কেউ বা বৃষ্টির মধ্যেও উত্তাল সাগরে গোসলে মত্ত রয়েছেন। কেউবা ছাতার নিচে বেঞ্চিতে বসে সাগরের বর্ষার চেহারা অবলোকন করছেন। সাগর এখন মাঝারি ধরনের উত্তাল রয়েছে।

পর্যটকের আগমনকে ঘিরে কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটি আগেভাগেই বিশেষ প্রস্তুতি নিয়েছে। বিশেষ সভা করে পর্যটকের সেবার মান নিশ্চিত এবং নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশসহ থানা পুলিশের রয়েছে বিশেষ নজরদারি।

পর্যটকের আগমন বাড়ায় হোটেল-মোটেল ব্যবসায় কিছুটা হলেও প্রাণ ফিরে এসেছে। গত দুই দিনের বৃষ্টিতে তাপদাহ কিছুটা কমায় আগতরা অনেকটা স্বস্তিতে রয়েছেন।

পর্যটকরা সকাল থেকে কুয়াকাটা সৈকত ছাড়াও লেম্বুরবন, গঙ্গামতি লাল কাঁকড়ার চর, ঝাউবাগান, মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার, কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার এলাকায় ঘুরছেন। কিছুটা বৈরী আবহাওয়া উপেক্ষা করেই আগত পর্যটকরা কুয়াকাটা উপভোগ করছেন।

তবে অভ্যন্তরীণ পরিবহন মোটরসাইকেল, অটো ভাড়া ও খাবার হোটেলে গলাকাটা দাম রাখার এন্তার অভিযোগ রয়েছে। এক্ষেত্রে কোন অনিয়ম হলে বীচ ম্যানেজমেন্ট কমিটির নির্দিষ্ট ভ্রাম্যমাণ আদালতে সুনির্দিষ্ট অভিযোগ করার জন্য উপজেলা প্রশাসন থেকে পর্যটকদের অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও জিরো পয়েন্টসহ আশপাশে যেখানটায় পর্যটকরা গোসল করছেন ওই স্পটে পাউবোর দেওয়া জিও ব্যাগ ও জিও টিউবে শ্যাওলা ধরায় হাটাচলা করতে গিয়ে পা পিছলে অনেকে কমবেশি আহত হচ্ছেন।

জনকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …