Home / আন্তর্জাতিক / বাংলাদেশে ভিসা সেন্টার চালু করেছে চীন
Inauguration-of-Chinese-Visa-Center-in-Dhaka

বাংলাদেশে ভিসা সেন্টার চালু করেছে চীন

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
১৮ এপ্রিল ২০২৪ | ৫ই বৈশাখ ১৪৩১

আজ বনানীর প্রাসাদ সেন্টারে ভিসা সেন্টার উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সব পর্যায়ে সম্পর্ক দিনদিন বৃদ্ধি পাচ্ছে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়ছে।

সে কারণে চীনা ভিসা আরো সহজীকরণের অংশ হিসেবে এই ভিসা সেন্টার চালু করা হলো।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) তৌফিক হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালে চীন সফর করেন।

তিনি ‘আমার দেখা নয়া চীন’ বইয়ে তাঁর সেই অভিজ্ঞতা লিখেছেন। আমাদের দেশের জনগণেরও চীন সম্পর্কে আগ্রহ রয়েছে।

তিনি বলেন, চীনের এই নতুন স্মার্ট সেন্টারের মাধ্যমে ভিসা পাওয়া আরো সহজ হবে। ভিসা সহজ হলে দুই দেশের জনগণের সম্পর্ক আরো বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ঢাকার চীনা দূতাবাস জানায়, ভিসা সেন্টার চালুর পর থেকে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা এখানে ভিসার আবেদন জমা দিতে পারবেন। তবে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে। চীনা দূতাবাস থেকে ধার্য করা ভিসা ফি এবং প্রযোজ্য ক্ষেত্রে এক্সপ্রেস সার্ভিস ফির পাশাপাশি আবেদনের জন্য একটি ফি নেওয়া হবে। যার বিস্তারিত জানা যাবে ভিসা সেন্টারের ওয়েবসাইট visaforchina.cn-এ।

চীনা ভিসা সেন্টারের ঠিকানা হলো-প্রাসাদ ট্রেড সেন্টার (৩য় তলা), ৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা।

 

 

 

সূত্র : কালের কণ্ঠ

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …