Home / আন্তর্জাতিক / মোহাম্মদ আলীর শর্টসের দাম ৪০ থেকে ৬০ লাখ ডলার
19306161_303_0

মোহাম্মদ আলীর শর্টসের দাম ৪০ থেকে ৬০ লাখ ডলার

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
৫ এপ্রিল ২০২৪ | ২২ চৈত্র ১৪৩০

oXqH8EUPh3zVSK7a_Sporting-News

মুষ্টিযুদ্ধে রূপকথাসম লড়াই ‘থ্রিলা ইন ম্যানিলা’য় মোহাম্মদ আলী যে শর্টস (হাফ প্যান্ট) পরেছিলেন, নিউইয়র্কে নিলামকারী প্রতিষ্ঠান সোথবি সেটি  নিলামে তুলেছে।

সাম্প্রতিক কালে খেলাধুলার বিভিন্ন স্মারক নিলামে বেশ সাড়া ফেলেছে সংগ্রাহকদের মধ্যে। সোথবি এই ব্যাপারটি আমলে নিয়েই ‘দ্য গ্রেটেস্ট’ খ্যাত কিংবদন্তি মুষ্টিযোদ্ধার শর্টস নিলামে তুলেছে।

নিলামকারী প্রতিষ্ঠানটি মনে করছে, এই শর্টসের দাম ৪০ থেকে সর্বোচ্চ ৬০ লাখ ডলারে উঠতে পারে। তবে গতকাল পর্যন্ত তারা জানিয়েছে, এই শর্টসটি যিনি বিক্রি করছেন, তাঁর সঙ্গে সর্বনিম্ন দামের ব্যাপারে এখনো রফা হয়নি। ১২ এপ্রিল পর্যন্ত এই নিলাম চালু থাকবে।

১৯৭৫ সালে ফিলিপাইনে, এভারলাস্ট ব্র্যান্ডের শর্টস পরে ‘থ্রিলা ইন ম্যানিলা’ লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী জো ফ্রেজিয়ারের মুখোমুখি হয়েছিলেন মোহাম্মদ আলী।

4015_1800x

সে বছর ১ অক্টোবর অনুষ্ঠিত ম্যাচটি ১৪তম রাউন্ড পর্যন্ত গড়িয়েছিল। এরপর ফ্রেজিয়ারের কোচ এডি ফাচ রেফারিকে ম্যাচটা থামানোর অনুরোধ করলে কর্নার রিটায়ারমেন্ট (আরটিডি) হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচটি জিতে যান আলী।

 

প্রচণ্ড গরম এবং টিভি চ্যানেলগুলোর লাইটের কারণে ‘থ্রিলা ইন ম্যানিলা’ লড়াইয়ের মঞ্চে বেশ ধকল পোহাতে হয়েছিল আলীকে। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া আলী লড়াই শেষে বলেছিলেন, ‘মৃত্যুর মতো লেগেছে। মনে পড়ে না এর আগে কখনো মৃত্যুর এত কাছাকাছি গিয়েছি।’

যুক্তরাষ্ট্রের লুইভিলে ১৯৪২ সালে আলীর জন্ম। ইসলাম ধর্মের অনুসারী হওয়ার আগ পর্যন্ত তাঁর নাম ছিল ক্যাসিয়াস ক্লে। যুক্তরাষ্ট্রে আফ্রো–আমেরিকান নাগরিকদের অধিকার রক্ষায় লড়াই করা আলী ২০১৬ সালে মারা যান।

সোথবি আলীর শর্টসের সঙ্গে খেলাধুলার কিছু বিখ্যাত স্মারক বিক্রি করছে। এনবিএর ফরাসি তারকা ভিক্টর ওয়েম্ববানিয়ামার একটি জার্সিও নিলামে তোলা হয়েছে। অন্যান্য জিনিসের মধ্যে এনবিএ খেলোয়াড়দের বেশ কিছু জার্সিও আছে।

 

 

 

 

সূত্রঃ প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26255

চুক্তিভিত্তিক নিয়োগে এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন বেলাল হোসেন

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস আরও এক বছর স্থানীয় সরকার প্রকৌশল …