মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
৫ এপ্রিল ২০২৪ | ২২ চৈত্র ১৪৩০
পবিত্র শবে কদর ১৪৪৫ হিজরি উপলক্ষ্যে আগামীকাল বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
সন্ধ্যা পৌনে ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘পবিত্র শবে কদর এর ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন যাত্রাবাড়ীর কুতুবখালী জামে’য়া ইসলামিয়া জামে মসজিদের মুহতামিম মুফতি মাওলানা সাকিবুল ইসলাম। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম।
সূত্রঃ বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম