Home / জাতীয় / শবে কদর উপলক্ষ্যে আগামীকাল বায়তুল মুকাররমে দোয়া ও আলোচনা
Baitul-Mukarram-National-Mosque-Dhaka-770x420

শবে কদর উপলক্ষ্যে আগামীকাল বায়তুল মুকাররমে দোয়া ও আলোচনা

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
৫ এপ্রিল ২০২৪ | ২২ চৈত্র ১৪৩০

পবিত্র শবে কদর ১৪৪৫ হিজরি উপলক্ষ্যে আগামীকাল বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

সন্ধ্যা পৌনে ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘পবিত্র শবে কদর এর ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন যাত্রাবাড়ীর কুতুবখালী জামে’য়া ইসলামিয়া জামে মসজিদের মুহতামিম মুফতি মাওলানা সাকিবুল ইসলাম। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম।

 

 

সূত্রঃ বাসস

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …