Home / জাতীয় / শপথ গ্রহণ করেছেন সেলিনা হায়াৎ আইভী
pmivyshapathmbd

শপথ গ্রহণ করেছেন সেলিনা হায়াৎ আইভী

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ০৫ জানুয়ারি ২০১৭ । ২২ পৌষ ১৪২৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দ্বিতীয়বার বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরে মেয়র হিসেবে সেলিনা হায়াৎ আইভী শপথ নিয়েছেন।
আজ ০৫ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শপথবাক্য পাঠ করান।
এছাড়াও, আজ শপথ গ্রহণ করেন নির্বাচিত ২৭জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের নয়জন নারী কাউন্সিলর।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নির্বাচিত সব কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান।
এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেকের পরিচালনায় শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.