Home / জাতীয় / ‘পেশাগত মর্যাদা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ আবশ্যক’
juvcmbd

‘পেশাগত মর্যাদা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ আবশ্যক’

মাস্টারি বিডি ডটকম
জাবি । ০৪ জানুয়ারি ২০১৭ । ২১ পৌষ ১৪২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, পেশাগত সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ গ্রহণ আবশ্যক।

তিনি মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এ্যান্ড লার্নিং (সিইটিএল-জেইউ) আয়োজিত তিন দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে একথা বলেন।

উপাচার্য ড. ফারজানা ইসলাম এ কর্মশালার উদ্বোধন করেন।

তিনি বলেন, সকল শিক্ষকের শেখার ইচ্ছা থাকতে হবে। শেখার ইচ্ছাই শিক্ষককে জাগ্রত করে রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন। সভাপতিত্ব করেন সিইটিএল-জেইউ’র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক শেখ মনজুরুল হক। এতে আরো বক্তব্য রাখেন সিইটিএল’র উপ-পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন ড. সানওয়ার সিরাজ।

কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষণ প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক দারা শামসুদ্দিন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৫ জন তরুণ শিক্ষক অংশগ্রহণ করছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1

উদ্বোধনের আগেই দুবার ‘উদ্বোধন’, খরচে রেকর্ড

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬ মাসস গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে সাবেক প্রধানমন্ত্রীর …

Leave a Reply

Your email address will not be published.