Home / প্রচ্ছদ / মোবাইল ব্যবহারে মোদির পরামর্শ
87

মোবাইল ব্যবহারে মোদির পরামর্শ

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
বঙ্গবন্ধু | ৩০ জানুয়ারি ২০২৪ | ১৬ মাঘ ১৪৩০

দেশের প্রধানমন্ত্রীর পদ সামলাতে সব দিকই দেখতে হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা পর্যন্ত সব ব্যাপারেই তিনি যুক্ত। এর অংশ হিসেবে ‘পারিকশা পে চার্চা (পরীক্ষায় প্রস্তুতি)’ শিরোনামে শিক্ষার্থীদের বিশেষ পরামর্শ দেন তিনি। এ নিয়ে সাতবার এই সেশন করলেন মোদি।

 ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, দিল্লির ভারত মান্দাপামে এই পাবলিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। এ সময় মোদি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এর মধ্যে রয়েছে মোবাইলের ব্যবহার, অভিভাবক–সন্তান সম্পর্ক ও কোনো বিষয় বেছে নেওয়া। প্রায় ২ কোটি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক এতে অংশ নেয়।

মোবাইল ব্যবহারের কথা বলতে গিয়ে মোদি বলেন, ‘কোনোকিছুই অতিরিক্ত ভালো না। মোবাইলে সময় ব্যয় কমাতে হবে। আমার যখন প্রয়োজন হয়, তখন আমি মোবাইল ব্যবহার করি। মোবাইলে স্ক্রিন টাইম অ্যালার্ট ব্যবহার করি।’

মোবাইলে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘শুধু মোবাইল ব্যবহার নয়, কোনোকিছুই অত্যধিক ভালো নয়। সবকিছুর একটি মাত্রা থাকা দরকার। আমাদের প্রযুক্তি থেকে দূরে থাকলে চলবে না। তবে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে।’

কীভাবে মোবাইলে সময় কমানো যায়— এ ব্যাপারে পরামর্শ দিতে গিয়ে মোদি বলেন, ‘টাইম–ট্র্যাকিং টুল ও অ্যাপের মাধ্যমে গ্যাজেট ব্যবহার করা উচিত। যে মোবাইল ব্যবহার করছেন, তাতে যেন থাকে আপনি কতক্ষণ ব্যবহার করছেন। তাতে যেন অ্যালার্ট থাকে মোবাইল ব্যবহারের সময় কখনো সময়জ্ঞান হারানো যাবে না। আমাদের মধ্যে সেই প্রজ্ঞা থাকতে হবে।’

সূত্র : জনকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 7777899

দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণিত …