Home / আবহওয়া / তাপমাত্রা যখন মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস
Sweden

তাপমাত্রা যখন মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
আবহাওয়া | ৪ জানুয়ারি ২০২৪ | ২০ পৌষ ১৪৩০

গত বুধবার রাতে গত ২৫ বছরের মধ্যে সুইডেনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির সুদূর উত্তরাঞ্চলের তাপমাত্রা  মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। বর্তমানে পুরো নর্ডিক অঞ্চলেই এমন কম তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে।

সুইডেনের জাতীয় আবহাওয়া সংস্থা এসএমএইচআইয়ের প্রধান ম্যাথিয়াস লিন্ড বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ১৯৯৯ সালের পর সুইডেনে জানুয়ারিতে এটিই সর্বনিম্ন তাপমাত্রা।

২৫ বছর আগে দেশটির তাপমাত্রা -৪৯ ডিগ্রিতে নেমেছিল। ১৯৫২ সালেও এই একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

 সুইডিশ আবহাওয়া সংস্থার প্রধান ম্যাথিয়াস লিন্ড আরও জানিয়েছেন, -৪৩ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে উত্তরাঞ্চলের কেভিকজোক-আরেনজানকা কেন্দ্রে। ১৮৮৮ সাল তাপমাত্রার রেকর্ড রাখা শুরু পর এই কেন্দ্রে এটিই সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড।

সুইডেনের সাধারণ মানুষ এ ধরনের আবহাওয়ার সঙ্গে পরিচিত। তবে গত কয়েকদিনে তাপমাত্রা এতই কমেছে যে, সেখানে অনেক জায়গায় বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া উমেরা শহরে গত কয়েকদিন ধরে ট্রেনের যাত্রাও বাতিল করা হচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …