Home / উৎসব ও সংস্কৃতি / পাঁচ কৃতি নারীর হাতে বেগম রোকেয়া পদক
B R

পাঁচ কৃতি নারীর হাতে বেগম রোকেয়া পদক

মাস্টারি সংবাদ | নিজস্ব প্রতিবেদক
নারী | ৯ ডিসেম্বর ২০২৩ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজ, নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য পাঁচ নারীর হাতে বেগম রোকেয়া পদক-২০২৩ তুলে দিয়েছেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৩তম জন্ম ও ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ পদক বিতরণ করেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস ২০২৩ উদ্‌যাপন ও বেগম রোকেয়া পদক বিতরণের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে।

বেগম রোকেয়া পদক ২০২৩ পাওয়া নারীরা হলেন—নারী শিক্ষার জন্য বগুড়ার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরাম (মরণোত্তর), নারী অধিকারের জন্য রংপুরের প্রখ্যাত প্রজননস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আখতার, নারীর আর্থসামাজিক উন্নয়নে অবদানের জন্য নেত্রকোনার কামরুন্নেসা আশরাফ দিনা, পল্লি উন্নয়নের জন্য ঠাকুরগাঁওয়ের রণিতা বালা এবং লক্ষ্মীপুরের নিশাত মজুমদার (পর্বতারোহী)।

পুরস্কারপ্রাপ্ত নারীদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, একটি সার্টিফিকেট ও চার লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …