Home / নির্বাচিত সংবাদ / ঐশ্বরিয়াকে আনফলো করলেন অমিতাভ
BB 1

ঐশ্বরিয়াকে আনফলো করলেন অমিতাভ

মাস্টারি সংবাদ | বিনোদন প্রতিবেদক
সিনেমা | ৯ ডিসেম্বর ২০২৩ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০

বলিউড শাহেনশা অমিতাভের সংসারে বিচ্ছেদের সুর। বেশ কিছুদিন ধরেই বলিউডের বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে । অমিতাভের ছেলে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না। বেশ কিছুদিন ধরেই মায়ের কাছে থাকছেন ঐশ্বরিয়া, গুঞ্জন  এমনটাই। এরই মধ্যে অভিষেক বচ্চনও অনামিকা থেকে বিয়ের আংটি খুলে ফেলেছেন! ভারতীয় বিনোদন সংবাদ মাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে উঠে এসেছে সেইসব তথ্য।  ঐশ্বরিয়ার আঙুল থেকেও নেমে গেছে বিয়ের আংটি! সেই সঙ্গে শ্বশুর অমিতাভ বচ্চনও সামাজিক মাধ্যমে ঐশ্বরিয়াকে দিয়েছেন আনফলো করে ।

ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অভিনেত্রীকে তাঁর শ্বশুর আনফলো করেছেন। যদিও ঐশ্বরিয়াকে তার শ্বশুর ফলো করতেন কি না সেই প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই, তবে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে অমিতাভের স্বল্প ফলোয়িং তালিকায় ঐশ্বরিয়াও ছিলেন। তবে এখন আর অভিনেত্রীকে ফলো করছেন না অমিতাভ।

 তবে কি গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে? বিচ্ছেদের পথে অভিষেক-ঐশ্বরিয়া?সম্প্রতি ‘দ্য আর্চিস’-এর প্রিমিয়ারে গোটা বচ্চন পরিবারকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। মেয়েকে নিয়ে এসেছিলেন ঐশ্বরিয়া। অভিষেকের সঙ্গে পোজ দিয়ে ছবিও তুলতে দেখা যায় তাকে। আর সেখানে অভিনেত্রীর হাতেও বিয়ের আংটি দেখা যায়নি। যার ফলে গুঞ্জন আরো তীব্র হচ্ছে এই জুটিকে ঘিরে।

‘দ্য আর্চিস’ দিয়ে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দার ছেলে অগস্ত্য নন্দা বলিউডে পা রাখলেন। আর সেই উপলক্ষে অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা, নব্যা, নিখিল নন্দা, শ্বেতা বচ্চন নন্দাসহ বচ্চন পরিবারের সবাই উপস্থিত ছিলেন। আর এই প্রিমিয়ারের পরপরই ঐশ্বরিয়াকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন অমিতাভ। যার ফলে এখন বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক ভাঙনের তীব্র ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

অমিতাভ বচ্চন সামাজিক মাধ্যমে মাত্র ৭৪ জনকে ফলো করেন। বিগ বির এই ফলো করা ব্যক্তিদের তালিকায় আছেন সালমান খান, অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, বিরাট কোহলি, শ্বেতা বচ্চন নন্দা, নব্যা নভেলি নন্দা প্রমুখ। অন্যদিকে ঐশ্বরিয়া রাই বচ্চন মাত্র একজনকেই সোশ্যাল মিডিয়ায় ফলো করেন আর তিনি হলেন অভিষেক বচ্চন। যদিও এই বিচ্ছেদ গুঞ্জন প্রসঙ্গে এখনো মুখ খোলেননি কেউই। বচ্চন পরিবার কিংবা ঐশ্বরিয়ার পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি কিছু।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …