Home / জাতীয় / দেশের শিক্ষাখাতে তথ্যপ্রযুক্তির ছোঁয়া লেগেছে : সাহারা খাতুন
shaharakhatunmbd-1-ok-1

দেশের শিক্ষাখাতে তথ্যপ্রযুক্তির ছোঁয়া লেগেছে : সাহারা খাতুন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০১ জানুয়ারি ২০১৭ । ১৮ পৌষ ১৪২৩

বর্তমান সরকারকে শিক্ষা বান্ধব সরকার হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন (এমপি) বলেছেন, দেশ গড়ার ক্ষেত্রে শিক্ষা ও শিক্ষিত সমাজের কোন বিকল্প নেই।

তিনি শনিবার রাজধানীর তুরাগের দিয়া বাড়ি ক্যাম্পাসে মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সহিদুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুল আমিন, কলেজের উপদেষ্টা কর্ণেল নুরন নবী ( অব.) ও প্রশাসনিক অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল ( অব.) এম. কামাল উদ্দিন ভূঁইয়া।

এডভোকেট সাহারা খাতুন বলেন, ১ জানুয়ারি সারা দেশে বই ও শিক্ষা উৎসব হবে। প্রাথমিক স্কুলগুলোতে বর্তমান সরকারের পক্ষ থেকে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হবে।
তিনি বলেন, শিক্ষাখাতের উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশে আগের চেয়ে শিক্ষার হার বেড়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও পাল্লা দিয়ে বেড়েছে। নতুন প্রজন্মের জন্য আরও শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে।

শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এডভোকেট সাহারা খাতুন বলেন, দেশের শিক্ষাখাতে তথ্যপ্রযুক্তির ছোঁয়া লেগেছে। শেখ হাসিনা যত দিন ক্ষমতায় থাকবেন ততো দিন বিনা মূল্যে বই বিতরণ করা হবে। বিগত দিনে অন্যকোন সরকার এটি কোন দিন করতে পারেনি।

বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুন আরো বলেন, বিএনপি-জামায়াত থেকে আমাদের সচেতন থাকতে হবে। তারা যেন কোন ধরনের নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করতে না পারে।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট সাহারা খাতুন (এমপি) শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 9 26 222

মিরপুরের রাড্ডা সেন্টারের ভাঙা কক্ষে চলছে টিকাসহ স্বাস্থ্যসেবা কার্যক্রম, নেই পানি-বিদ্যুৎ

রাজধানীর মিরপুর-১ নম্বরের বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পর আজ …

Leave a Reply

Your email address will not be published.