মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৯ ডিসেম্বর ২০১৬ । ১৫ পৌষ ১৪২৩
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা-২০১৬ এর ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।
জেএসসি ও জেডিসি পরীক্ষায় এবার ৯ হাজার ৪৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে; ২৮টি প্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি।
পাসের হার ৯৩.০৬ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন।
এ জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৩ লাখ ৪৬ হাজার ৯৫৯ শিক্ষার্থীর মধ্যে ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ শিক্ষার্থী পাস করেছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সচিবালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
গত বছর জেএসসি-জেডিসিতে ৮ হাজার ৫৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছিল। আর ৪৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল।
এই হিসেবে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৮৬৭টি বেড়েছে। আর শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৫টি।
জেএসসিতে এবার ঢাকা বোর্ডের ১ হাজার ১২৯টি, রাজশাহীর ১ হাজার ৫১৭টি, কুমিল্লার ৩৪৮টি এবং যশোর বোর্ডের ৯৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে।
আর চট্টগ্রাম বোর্ডের ১৯২টি, বরিশালে ৯১৯টি, সিলেটে ২৪৪টি, দিনাজপুর বোর্ডের ৮৯৯টি এবং মাদ্রাসা বোর্ডের ৩ হাজার ২০৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
অন্যদিকে মাদ্রাসা বোর্ডের ২০টি, দিনাজপুর বোর্ডের ৬টি এবং ঢাকা ও রাজশাহী বোর্ডের একটি করে প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী জেএসসি-জেডিসিতে অংশ নিয়েও পাস করতে পারেনি।
সূত্র : বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম