Home / আন্তর্জাতিক / বদলে যাচ্ছে যুক্তরাজ্যে বাঙালি এলাকায় ভোটের নিয়ম
_93147837__90760759_mediaitem90760758

বদলে যাচ্ছে যুক্তরাজ্যে বাঙালি এলাকায় ভোটের নিয়ম

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ ডিসেম্বর ২০১৬ । ১৪ পৌষ ১৪২৩
ভোট দিতে পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে ইংল্যান্ডে। ২০১৮ সাল থেকে বার্মিংহাম এবং ব্রাডফোর্ডসহ প্রধানত দক্ষিণ এশীয় অধ্যুষিত এলাকার স্থানীয় সরকার নির্বাচনে নতুন এই বিধি পরীক্ষামূলকভাবে কার্যকর করা হবে। ভোট দিতে যাওয়ার সময় ভোটারদের ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টের মতো ছবিসহ পরিচয়পত্র সঙ্গে নিতে হবে। বিবিসি।
ব্রিটেনের সংবিধান বিষয়ক মন্ত্রী ক্রিস স্কিডমোর বলেছেন, নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থা ধরে রাখার জন্য এটি জরুরি হয়ে পড়েছে। ২০১৫ সালে লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচনে ভোট জালিয়াতির এক কেলেঙ্কারির সূত্র ধরে নতুন এই বিধি আসছে। টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের মেয়র নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক লুত্ফর রহমান। কিন্তু তার বিরুদ্ধে নানা উপায়ে ভোট জালিয়াতির অভিযোগ ওঠে। আদালতেও লুত্ফর রহমান দোষী সাব্যস্ত হন এবং তাকে সরিয়ে দেওয়া হয়। ওই ঘটনার পরপরই তত্কালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ভোট পদ্ধতি পর্যালোচনার জন্য একটি কমিশন গঠন করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 999

কাজের মান নিশ্চিত করতে ঠিকাদারের হেনস্তার শিকার এলজিইডির প্রকৌশলী

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি সড়কের নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার …

Leave a Reply

Your email address will not be published.