মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৬ ডিসেম্বর ২০১৬ । ১২ পৌষ ১৪২৩
নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাটে রানের বন্যা অথচ বিপদে পড়ল বাংলাদেশের ব্যাটিং। খেলা দেখে মনে হলো টাইগাররা এবার হেসে-খেলে হেরেছে। হতে পারে এটা মাসের পর মাস দেশের বাইরে না খেলার মাশুল। কোটি টাকা ব্যায়ে অস্ট্রেলিয়ার কন্ডিশনিং ক্যাম্পের পরও হ্যাগলি ওভালের গতিময় বাউন্সি উইকেটে ছন্দ খুঁজে পেল না বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ফলে ৭৭ রানে ম্যাচ জিতে নিল স্বাগতিক নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের দেওয়া ৩৪১ রানের পাহাড় টপকাতে গিয়ে মাত্র ২৬৪ রানেই শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের প্রাপ্তি বলতে সাকিব আল হাসানের পারফর্মেন্স। বল হাতে সর্বাধিক ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও হাফ সেঞ্চুরি করেন বিশ্বসেরা অলরাউন্ডার। শেষ দিকে দারুণ ব্যাট করেন মুশফিকুর রহীম আর তরুণ মোসাদ্দেক হোসেন। মুশফিক রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলেও ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন মোসাদ্দেক।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম