
মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
চলচ্চিত্র | ঢাকা | ০৮ আগস্ট ২০১৯ | ২৪ শ্রাবণ ১৪২৬
সমাসন্ন ঈদুল আজহা। তবে ঈদ উৎসবের সবচেয়ে বড় বিনোদন ঈদের সিনেমা নিয়ে চলচ্চিত্রপাড়ায় তেমন একটা আলোচনা নেই।
চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশজুড়ে চলছে প্রাকৃতিক দুর্যোগ বন্যা, ডেঙ্গু ইত্যাদি। যার প্রভাব পড়ছে চলচ্চিত্র শিল্পেও।

কাজেই এবার ঈদে মাত্র তিনটি ছবি মুক্তির তালিকায় রয়েছে। ছবিগুলো হলো ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘বেপরোয়া’ ও ‘ভালোবাসার জ্বালা’।
প্রচারে প্রথম দিকে রয়েছে শাকিব-বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি।

প্রযোজনা প্রতিষ্ঠান দেশ বাংলা মাল্টিমিডিয়া জানিয়েছে, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি দেশের দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।’
এ প্রসঙ্গে প্রযোজক এনামুল আরমান বলেন, ‘এরই মধ্যে সিনেপ্লেক্স, ব্লকবাস্টার এবং ঢাকা ও ঢাকার বাইরে বড় ১০৩টি হল বুকিং হয়ে গেছে। আশা করছি, শেষ মুহূর্তে গিয়ে হলের সংখ্যা দেড় শর বেশি হবে।’

‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, ডন, বাসার মাসুম প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম