মাস্টারি বিডি | শিমুল আহসান
প্রতিবেদন | ঢাকা | ১৮ জুলাই ২০১৯ | ০৩ শ্রাবণ ১৪২৬
‘মাছে-ভাতে বাঙালি’- প্রবাদটি ক্রমেই হারিয়ে যেতে বসেছে। কারণ দেশি মাছ হারিয়ে যেতে বসেছে। আজ থেকে দশ বছর আগেও যেসব মাছ পাওয়া যেতো সেগুলোর অনেকই আজ অতীত স্মৃতি। দেশের প্রাকৃতিক জলাভূমিগুলো মারাত্মকভাবে দখল আর দূষণের শিকার। ফলে প্রাকৃতিক মাছের জীবনও বিপন্ন। মাছ আর ভাতের সঙ্গে বাঙালির প্রজন্মগত যে সুসম্পর্ক রয়েছে- তা আজ হারাতে বসেছে।

অনেকেরই শৈশবের প্রিয় মাছের মধ্যে একটি নাম ‘আইড়’। এর ইংরেজি নাম Long-whiskered Catfish এবং বৈজ্ঞানিক নাম Sperata aor।

আইড় সুস্বাদু একটি মাছ। মাছটি পানির নিম্নস্তরের বসবাস করে। নদী-নালা, খাল-বিল, প্রাকৃতিক হাওর-জলাভূমিসহ পুকুর-ডোবাতে পাওয়া যেতো। তবে এখন এ মাছটি একেবারে বিলুপ্তির পথে। অথচ বাজারে এই আইড় মাছের চাহিদা প্রচুর।

এখন অধিকাংশই চাষ করা মাছ। কাজেই আইড় মাছটিকে ‘শংকটাপন্ন’ উল্লেখ করে এবং আরো দেশি প্রজাতির মাছের কৃত্রিম প্রজনন করার উদ্যোগ নিতে পারলে ভালো হয়। যাতে আমাদের দেশের এই সুস্বাদু মাছগুলো টিকে থাকতে পারে সে পদক্ষেপ নিতে হবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম