Home / ফটো গ্যালারি / মফিজের বউ আঁচল!
achal+actress+mbd-4

মফিজের বউ আঁচল!

achol+acvtress+mbd-3

মাস্টারি বিডি | শাহানা তৃণা
চলচ্চিত্র প্রতিবেদন | ঢাকা | ২৪ জুন ২০১৯ | ১০ আষাঢ় ১৪২৬

ঢালিউড চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল চিত্রনায়িকা আঁচল আঁখি। চলতি বছরের শুরুতে ফের আলোচনায় এলেন মিজানুর রহমান মিজানের ‘রাগী’ ছবির মধ্যদিয়ে। এরপর থেকে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গেছে তাকে।

achol+acvtress+mbd-6

এবার গ্ল্যামার গার্ল আঁচলকে দেখা যাবে মফিজের স্ত্রীর ভূমিকায়। হ্যাঁ, তিনি তার নতুন ছবিতে মফিজের বউ হতে যাচ্ছেন। নতুন এ ছবির নাম ‘মঙ্গলযাত্রা’। এতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আঁচল।

achol+acvtress+mbd-2

স্মার্ট কর্পোরেশন প্রযোজিত এই ছবিটির পরিচালনায় রয়েছেন রাশিদ পলাশ।

achal+actress+mbd-3

পরিচালক বলেন, ‘আগামী সেপেটম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু হবে দিনাজপুরে। আপাতত শনিবার আঁচলকে চুক্তিবদ্ধ করে সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছি।’

achal+actress+mbd-6

‘মঙ্গলযাত্রা’ চলচ্চিত্রটির কাহিনীতে দেখা যাবে একজন ‘মফিজ’কে। উত্তরাঞ্চলের ধনাঢ্য ব্যক্তি ‘মফিজ’। কিন্তু কেন তাকে এভাবে অপদস্ত করা! কেনো তার নামে উত্তরাঞ্চলের মানুষদের ডাকা হয়?

achol+acvtress+mbd-4

মূলত ‘মফিজ’ এর জীবনের গল্প নিয়ে নির্মাণ হচ্ছে ‘মঙ্গলযাত্রা’ চলচ্চিত্রটি। পর্দায় ফুটে ওঠবে কে এই মফিজ? ছবিতে মফিজের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন আঁচল।’

achol+acvtress+mbd-7

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.