Home / ফটো গ্যালারি / নতুন লুকে বলি শাহেনশাহ!
amitav+bachchan+mbd-2

নতুন লুকে বলি শাহেনশাহ!

মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন ডেস্ক | ঢাকা | ২৩ জুন ২০১৯ | ০৯ আষাঢ় ১৪২৬

নতুন লুকের ছবি ভাইরাল, প্রশংসায় সিক্ত বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। বয়স প্রায় ৭৫ ছুঁই ছুঁই। এরপরেও চরিত্রের খাতিরে নিজেকে ভেঙ্গে-গড়ে নতুন বেশে কাজ করছেন বিগবি।

শনিবার ‘গুলাবো সিতাবো’ সিনেমার সেট থেকে তার নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটে তার নতুন লুকের ছবি পোস্ট করলেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, গুলাবো সিতাবোতে অমিতাভ বচ্চনের কৌতুকপূর্ণ চেহারা। তার পোস্ট করা ছবিতে দেখা যায়, অমিতাভের চোখে গোল ফ্রেমের চশমা, মুখ ভর্তি দাড়ি, গাঁয়ে ঢিলাঢালা পোশাক এবং মাথায় পেঁচানো কাপড়।

আর তাতেই পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম ভাসছে ভক্তদের প্রশংসায়। এই ছবিতে নিজের কাজ করার কথা জানিয়ে টুইটও করেছিলেন গত মঙ্গলবার। ওই টুইটে তিনি লেখেন, ‘একটি সিনেমা শেষ, আরেকটি শুরু। এর জন্য নতুন করে ভ্রমণ, নতুন জায়গা, নতুন শহর, নতুন ক্রু, নতুন গল্প এবং নতুন সহকর্মী। লক্ষ্ণৌয়ে আজ থেকে শুরু ‘গুলাবো সিতাবো’। আর লুক, কি আর বলবো!’

প্রসঙ্গত, বর্তমানে ভারতের লক্ষ্ণৌয়ে চলছে সুজিত সরকারের পরিচালনায় নতুন ছবি ‘গুলাবো সিতাবো’র শুটিং। ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আয়ুষ্মান খুরানা। আগামী বছর অর্থাৎ ২০২০ সালের ২৪ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.