Home / উৎসব ও সংস্কৃতি / বাউলশিল্পীরা তুলে ধরলেন লালন শাইজীর গানের মাহাত্ম
sa+baul+mbd

বাউলশিল্পীরা তুলে ধরলেন লালন শাইজীর গানের মাহাত্ম

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সংস্কৃতি ডেস্ক | ঢাকা | ২০ জুন ২০১৯ | ০৬ আষাঢ় ১৪২৬

বাউল গানের মূর্ছনায় শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ মেতে উঠলো। বাউল শিল্পীরা গতরাতে একটানা চারঘন্টা শ্রোতাদের মুগ্ধ করেন।

শুরুতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক এই আসরের উদ্দেশ্য তুলে ধরে বলেন, লালনের তত্ত্ব বাণী প্রচার প্রসারের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে প্রতি মাসে এই সাধুসঙ্গের আয়োজন করা হচ্ছে। সাধুসঙ্গের তৃতীয় পর্বের আসরে শিল্পীরা শাইজীর ভাবতত্বের গান পরিবেশন করছেন। এতে করে শাইজীর গানের মাহাত্ম শ্রোতারা উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, লালন গবেষক অধ্যাপক ড. আনোয়ারুল করিম ও ড. আবু ইসহাক হোসেন।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র পরিকল্পনায় এই আয়োজনে লালনগীতি পরিবেশন করেন বাউল শিল্পী সফি মন্ডল, টুন টুন ফকির, সমির বাউল, আনোয়ার শাহ, মিজানুর রহমান ভূট্টো ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাউল দল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

011

অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

রবিবার,১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৮ রানে ৩ …

Leave a Reply

Your email address will not be published.