Home / খেলা / দুর্দান্ত বিজয় দিয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের
bd+cricket+mbd-ok-13

দুর্দান্ত বিজয় দিয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

bd+cricket+mbd-ok-ok-3

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
স্পোর্টস ডেস্ক | ঢাকা | ০৩ জুন ২০১৯ | ২০ জ্যৈষ্ঠ ১৪২৬

দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিলেন টাইগারেরা। সেই ব্যাঘ্রশক্তি দিয়ে কাঙ্ক্ষিত জয়ও অর্জন করেন তারা।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়ে ইংল্যান্ডের মাঠে দ্বাদশ বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিাকে ২১ রানে হারিয়েছে টাইগাররা। টস হেরে প্রথমে ব্যাট করে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৯ রান করে দক্ষিণ আফ্রিকা।

bd+cricket+mbd-ok-ok-2

কেনিংটন ওভালের রৌদ্রজ্জল আবহাওয়াতে টস ভাগ্যে জয় না পেয়েও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিসের সিদ্বান্তে প্রথমে ব্যাট হাতে নামে বাংলাদেশ। প্রথমেই বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ব্যাট হাতে নেমে বেশ দেখেশুনেই খেলতে থাকেন দু’জন।

bd+cricket+mbd-ok-10

এভাবে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম জুটির ব্যাটিং ভেল্কি, এরপর মারমুখী মেজাজের মিথুন, মোসাদ্দেক হোসেনকে নিয়ে ভয়ংকর রূপ নেন মাহমুদুল্লাহ রিয়াদ। দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর চড়াও হন দু’জন।
আট নম্বরে নামা মেহেদি হাসান মিরাজকে নিয়ে পরবর্তীতে ইনিংস শেষ করেন মাহমুদুল্লাহ। টাইগাররা ৩৩০ রান অর্জন করে।
জয়ের জন্য ৩৩১ রানের টার্গেটে ভালোভাবেই শুরু করে দক্ষিণ আফ্রিকাও।

bd+cricket+mbd-ok

কিন্তু বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত খেলে পুরোপুরিভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটে ৩০৯ রান করে ম্যাচ হারে দক্ষিণ আফ্রিকা।

bd+cricket+mbd-ok-2

ম্যাচ সেরা হন সাকিব আল হাসান (বাংলাদেশ)।

bd+creak+win+mbd-2

ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে সাকিব বলেন, এটা বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা এক জয়। বিশ্বকাপ শুরুর আগে আমাদের দলে সামান্য চিন্তা ছিল। কিন্তু দারুণ এই জয় দিয়ে শুরু করতে পারার চেয়ে ভালো কিছুই হতে পারত না। বিশ্বকাপ যাত্রা শুরুর আগে আমাদের চিন্তাই ছিল এমন একটা শুরুর। যা দলের মোমেন্টাম বদলে দিতে পারে।’

bd+creak+win+mbd

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 8

এপ্রিল-মার্চ হচ্ছে দেশের অর্থবছর

 ১৭ আগস্ট ২০২৬ বর্ষাকালে উন্নয়নকাজের ভোগান্তি ও কাজের মান নিয়ে প্রশ্ন এড়াতে দেশের অর্থবছরের সময়কাল …

Leave a Reply

Your email address will not be published.