Home / ফটো গ্যালারি / সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিলেন সংগীতশিল্পী পুতুল
putul+work+mbd

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিলেন সংগীতশিল্পী পুতুল

putul+work+mbd-2

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ২৫ মে ২০১৯ | ১১ জ্যৈষ্ঠ ১৪২৬

সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল গানের পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালোবাসেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

putul+work+mbd-4

তিনি সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সেসব শিশুদের সঙ্গে তোলা ছবি শেয়ার করে পুতুল লিখেছেন, ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে! ঈদের পোশাক পেয়ে আনন্দে আত্মহারা শিশুদের মুখের হাসি দেখে জল এসেছে চোখে। যে যার সাধ্য অনুযায়ী শিশুদের পাশে থাকতে পারলে তবেই না ঈদের আনন্দ সবার হবে।’

এ বিষয়ে একটি অনলাইনের সঙ্গে কথা হয় পুতুলের। তিনি বলেন, ‘শিশুদের আনন্দ দেখে আমি ভীষণ তৃপ্তি পেয়েছি। আবার খুশিতে আমার চোখে পানি চলে এসেছিল।’

putul+work+mbd-3

ঈদ উপলক্ষে শিশুদের জামা, ঘড়ি ও মেকআপ বক্স দিয়েছেন বলে জানান পুতুল। তিনি বলেন, “‘মজার স্কুল’-এর পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছিল। এই স্কুল আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে শিশুদের আমি প্রায় সাধ্যমত দান করে থাকি। আমার ভালো লাগে।”

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.