Home / জাতীয় / শিল্পী খালিদ হোসেন সমাহিত হবেন কুষ্টিয়ায়
khaled+hossain+mbd

শিল্পী খালিদ হোসেন সমাহিত হবেন কুষ্টিয়ায়

মাস্টারি বিডি | শিমুল আহসান

জাতীয় | ঢাকা | ২৩ মে ২০১৯ | ০৯ জ্যৈষ্ঠ ১৪২৬

প্রয়াত খ্যাতিমান নজরুলগীতি শিল্পী ও সংগীতগুরু খালিদ হোসেনের মরদেহ দাফনের লক্ষ্যে কুষ্টিয়া নিয়ে যাওয়া হয়েছে। কুষ্টিয়া শহরে কোর্টপাড়া সদর কবরস্থানে শিল্পীকে দাফন করা হবে। সংবাদ বাসস-এর।
শিল্পীর ছেলে আসিফ হোসেন সংবাদমাধ্যমকে এই তথ্য জানান। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে সংগীতগুরু খালিদ হোসেন মারা যান।
আজ সকাল ১০ টায় শিল্পীর মরদেহ ধানমন্ডিতে নজরুল ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়। এখানে শিল্পীবৃন্দ ও ইন্সটিটিউটের কর্মকর্তা ও কর্মচারীরা শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন।
নজরুল ইন্সটিটিউটে জানাজা শেষে শিল্পীর মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা কৃুষ্টিয়া রওয়ানা হয়ে গেছেন। কুষ্টিয়া শহরের কোর্টপাড়া সদর কবরস্থানে আজ তারাবি নামাজের পর শিল্পীকে দাফন করা হবে বলে তার ছেলে আসিফ বাসসকে জানান।
একুশে পদক পাওয়া খ্যাতিমান শিল্পী ও সংগীতগুরু খালিদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় গতরাত সাড়ে দশটা হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে মারা যান। তিনি হৃদরোগ, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.