Home / উদ্যোগ / ফিল্ম আর্কাইভের ৪১
film+mbd+info+mbd

ফিল্ম আর্কাইভের ৪১

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
প্রতিবেদন | ঢাকা | ২১ মে ২০১৯ | ০৭ জ্যৈষ্ঠ ১৪২৬

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের পুরানো চলচ্চিত্রকে নতুন উদ্যমে ফিরিয়ে আনতে বর্তমান সরকার ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে। এ লক্ষ্যে তথ্যমন্ত্রণালয় বেশ জোরেসোরে কাজ শুরু করেছে। দেশের সিনেমা হলগুলোকে পর্যায়ক্রমে আধুনিকায়ন করা হবে।

তথ্যমন্ত্রী সোমবার রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের প্রজেকশন হলে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২১ সালে অনুষ্ঠেয় ’’ফিয়াফ’’ কংগ্রেসের প্রস্তুতি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হাছান মাহমুদ ফিতা কেটে ও পায়রা উড়িয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে পুরানো দিনের চলচ্চিত্রের ছবি গ্যালারি ও ছবির পোষ্টার ঘুরে দেখেন। এসময় নায়িকা দিলারা জামান, অঞ্জনাসহ অন্য শিল্পীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন, চলচ্চিত্র গবেষক, লেখক ও শিক্ষক অনুপম হায়াৎ। আলোচক ছিলেন- চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক সৈয়দ সালাউদ্দিন জাকী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ-এর সাবেক মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদার, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ প্রেসকাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন ও ইয়াকুব আলী। সেমিনারে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ-এর মহাপরিচালক (ডিজি) বিধান চন্দ্র কর্মকার।

তথ্যমন্ত্রী বলেন, দেশে সিনেমা হল ও তার দর্শক সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সিনেপ্লেক্সে মানুষ যায়, কিন্তু সিনেমা হলে দর্শকরা যায় না।
তিনি আরো বলেন, বাংলাদেশের ফিল্ম আর্কাইভকে আগামী দিনে দেশের নতুন প্রজন্মের মানুষের জন্য ধরে রাখতে হবে। দেশের সংস্কৃতি আর ঐতিহ্য ধরে রাখতে হবে। আমাদের সমাজ ব্যবস্থা ও দেশ কেমন ছিল ৫০ থেকে ১০০ বছর পর সেটি যদি নতুন প্রজন্ম জানতে চায় তাহলে তারা আর্কাইভ থেকে জানতে পারবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.