Home / অপরাধ / সহিংসতা দমনে ফেসবুকে কড়াকড়ি
facebook+mbd-2

সহিংসতা দমনে ফেসবুকে কড়াকড়ি

মাস্টারি বিডি | বাঁধন খান
বিজ্ঞান-প্রযুক্তি | ঢাকা | ১৬ মে ২০১৯ | ০২ জ্যৈষ্ঠ ১৪২৬

ফেসবুক বুধবার জানিয়েছে, তারা ক্রাইস্টচার্চের হত্যাযজ্ঞের মতো ঘটনার গ্রাফিক ভিডিও দ্রুত শেয়ারিংয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সরাসরি সম্প্রচারের সুযোগ আরো কঠোর করছে। এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভাইস-প্রেসিডেন্ট গুই রোজেন বলেন, সুনির্দিষ্ট আইন ভঙ্গ করা ব্যক্তি বা গোষ্ঠী কোন কিছু সরাসরি সম্প্রচারে ফেসবুক ব্যবহার করতে পারবে না।
রোজেন এক বিবৃতিতে বলেন, ‘সম্প্রতি নিউজিল্যান্ডে ভয়াবহ হামলার পর আমাদের সমাজের জন্য ক্ষতিকর বা সমাজে ঘৃণা ছড়ায় এমন সব ঘটনা প্রচারে ফেসবুকের ব্যবহার আমরা কিভাবে সীমিত রাখতে পারি সেটি আমরা পরীক্ষা করে দেখছি।’
তিনি বলেন, ‘আগামীতে আরো অনেক ক্ষেত্রেই ফেসবুক ব্যবহারের নিয়ম কড়াকড়ি করার বিষয়ে আমরা পরিকল্পনা করছি।’
তিনি আরো বলেন, নিউজিল্যান্ডে মসজিদে হামলার পর ঘটনাটি যেভাবে ফেসবুকে বিভিন্নভাবে প্রচার করা হয় সেটা বন্ধে নতুন প্রযুক্তি উদ্ভাবন করা প্রয়োজন। সে লক্ষ্যে ফেসবুক কাজ করে যাচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.