Home / উদ্যোগ / উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান
BSMMU+mbd

উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
স্বাস্থ্য বিভাগ | ঢাকা | ১৬ মে ২০১৯ | ০২ জ্যৈষ্ঠ ১৪২৬

উচ্চ রক্তচাপ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ।
আজ বৃহস্পতিবার বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। সংবাদ বাসস-এর।
বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।অন্যান্যের মধ্যে কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক ও কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো: হারিসুল হক, অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, সহকারী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোরারদার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা উচ্চ রক্তচাপ থেকে নিজেকে রক্ষা করতে- পাতে লবণ কম খাওয়া, অতিরিক্ত ওজন পরিহার করা,ধুমপানসহ সকল ধরনের নেশাদ্রব্য পরিহার করা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, মানসিক চাপ মুক্ত থাকা, প্রতিদিনই হাঁটা ও পরিমিত আহারের চেষ্টা করা, ন্যূনতম বিশ্রাম ও নিয়মিত প্রয়োজনীয় সময় ঘুমানো, চিকিৎসকের নির্দেশ ছাড়া ব্যথার ওষুধ না খাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 2

কারাগারে ঈদ ১৬১ ভিআইপির

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহায় এবার কারাগারে ঈদ উদযাপন করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.