Home / জাতীয় / এঁকে বেঁকে চলে কোপাই নদী
kopai+bird+mbd-4

এঁকে বেঁকে চলে কোপাই নদী

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
প্রতিবেদন | ঢাকা | ১৬ মে ২০১৯ | ০২ জ্যৈষ্ঠ ১৪২৬

কোপাই নদীর অপর নাম শাল নদী। এটি হল ময়ূরাক্ষী নদীর একটি উপনদী। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা ও লাভপুরের পাশ দিয়ে প্রবাহিত। এটি একটি ছোটো নদী। তবে বর্ষাকালে এই নদীতে বন্যা দেখা যায়।

kopai+bird+mbd-3

এই নদীর অববাহিকায় মাটির রং লাল। এই মাটিতে ভূমিক্ষয়ের ফলে যে ছোটো ছোটো খাত সৃষ্টি হয়েছে তা খোয়াই নামে পরিচিত। এই মাটি স্থানীয় সাহিত্যিকদের অনুপ্রেরণার কাজ করেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীর বর্ণনায় লিখেছেন:

`আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।’

 

এই নদীর বাঁকগুলি অনেকটা হাঁসুলির আকৃতিবিশিষ্ট। সহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই নামে রচনা করেন ‘হাঁসুলি বাঁকের উপকথা’ নামে একটি উপন্যাস। এই উপন্যাস অবলম্বনে একই নামে তপন সিনহা একটি চলচ্চিত্রও নির্মাণ করেছিলেন।

kopai+bird+mbd

অজয়-কুনুর-কোপাই নদী উপত্যকায় খ্রিস্টপূর্ব ১২৫০-১০০০ অব্দের মাইক্রোলিথ স্ফটিক পাথর ও প্রস্তরীভূত কাঠ পাওয়া গিয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 9 26 222

মিরপুরের রাড্ডা সেন্টারের ভাঙা কক্ষে চলছে টিকাসহ স্বাস্থ্যসেবা কার্যক্রম, নেই পানি-বিদ্যুৎ

রাজধানীর মিরপুর-১ নম্বরের বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পর আজ …

Leave a Reply

Your email address will not be published.