Home / উদ্যোগ / আমে রাসায়নিক মেশানোর চেষ্টা করলে কঠিন আইনি ব্যবস্থা!
mango+lashanvog+mbd

আমে রাসায়নিক মেশানোর চেষ্টা করলে কঠিন আইনি ব্যবস্থা!

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
প্রতিবেদন । ১৩ মে ২০১৯ । ৩০ বৈশাখ ১৪২৬

বাণিজ্যিকভাবে পাকা আম সংগ্রহ ও বাজারজাতের সময় নির্ধারণ করে দিয়েছে মেহেরপুরের জেলা প্রশাসন।
রোববার বিকালে জেলার আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আম সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ বাসস-এর।

mango+khirsapati+mbd

বৈঠকে জেলা প্রশাসক মো. আতাউল গণি ও জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আক্তারুজ্জামান জাত অনুযায়ী আম সংগ্রহের সময় নির্ধারণ করে দিয়েছেন। নির্ধারিত সময়ের আগে কেউ আম সংগ্রহ করে রাসায়নিক মেশানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

mango+himsagor+mbd

বৈঠকে পাকা আম সংগ্রহ ও বাজারজাত শুরুর সময়সীমা হচ্ছে- বোম্বাইসহ সবধরনের গুটিআম ১৪মে, ক্ষীরসাপাতি, হিমসাগর ও লক্ষ্মণভোগ ২৫ মে, ল্যাংড়া ৩১ মে, ফজলি ২০ জুন, আম্রপালি ও মল্লিকা ১০ জুলাই, বিশ্বনাথ ও আশ্বিনা ২৫ জুলাই।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.