Home / উৎসব ও সংস্কৃতি / জয়পুরহাটে মানবাধিকার নাট্য উৎসবের প্রথম দিনে তিনটি নাটক মঞ্চায়ন
joypurhatmbd

জয়পুরহাটে মানবাধিকার নাট্য উৎসবের প্রথম দিনে তিনটি নাটক মঞ্চায়ন

মাস্টারি বিডি ডটকম
জয়পুরহাট । ০৫ ডিসেম্বর ২০১৬ । ২১ অগ্রহায়ণ ১৪২৩

‘নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সবকালে ঘরে-ঘরে তিনি মানুষের জাতি’ -এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে শুরু হওয়া দু’দিনব্যাপী গৌরবের এক দশক পূর্তি মানবাধিকার নাট্য উৎসবে রোববার রাতে তিনটি নাটক মঞ্চায়ন হয়েছে।

নাটকগুলো হচ্ছে- ‘বাগদা ফারাম’ ‘ত-তে তদন্ত’ ও মূখাভিনয় ‘ভোট’।

আনন্দ শোভাযাত্রা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক নাট্যজন অধ্যাপক মাসুদ চৌধুরী দু’দিনব্যাপী এ নাট্য উৎসবের উদ্বোধন করেন। খবর বাসস-এর।

নাট্য উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আমির জামান।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী ।

মানবাধিকার নাট্য পরিষদ জয়পুরহাট শাখার সাধারণ সম্পাদক দিলীপ সেন ও তামান্না ইয়াসমিনের সঞ্চালনায় নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ, জয়পুরহাট জেলা শাখার সভাপতি রাজা চৌধুরী ।

এছাড়া আরও বক্তব্য রাখেন- সিনিয়র থিয়েটার এ্যাক্টিভিস্ট সোলনারা তানিয়া প্রমূখ।

প্রকৃতিকে ফুল দিয়ে এবং মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে সঙ্গীতের মাধ্যমে জয় ও বীথির নৃত্যের তালে নাট্য উৎসবের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ, জয়পুরহাট জেলা শাখার আয়োজনে এক দশক পূর্তি মানবাধিকার নাট্য উৎসবে জেলার ৬টি শাখা সংগঠন অংশগ্রহণ করেছে।

জয়পুরহাটের প্রবীণ শাস্ত্রীয়সংগীত শিল্পী ওস্তাদ রুহুল কুদ্দুসকে এবারের নাট্য উৎসবে গুণীজন সন্মাননা প্রদান করা হয় ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 244

২৫ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে বোমা হামলা মামলার বিচার

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ২৫ বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published.