Home / উৎসব ও সংস্কৃতি / বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘উত্তরণ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
uttaronredioprogmbd

বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘উত্তরণ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৫ ডিসেম্বর ২০১৬ । ২১ অগ্রহায়ণ ১৪২৩

‘উত্তরণ’ রেডিও ম্যাগাজিন-এর শিল্পী-কলাকুশলীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো ম্যাগাজিনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

অনুষ্ঠানটি বৃহস্পতিবার বাংলাদেশ বেতার- ঢাকা কেন্দ্রের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য কন্ঠশিল্পী ফাতেমা-তুজ-জোহরা, আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়, মিডিয়া ব্যক্তিত্ব ও সাবেক উপ-মহাপরিচালক আশফাকুর রহমান খান।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার-এর উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাউদ্দিন আহমেদ, পরিচালক (অনুষ্ঠান) নাসরুল্লাহ মো. ইরফান, আঞ্চলিক পরিচালক শেখ মুহাম্মদ রেফাত আলী, উপ-আঞ্চলিক পরিচালক নাসিমুল কামাল ও ফখরুল করিম ও প্রযোজক কানিজ কুলসুমসহ অনেকে।

বাংলাদেশ বেতার, ঢাকা-ক অর্থাৎ ৬৯৩ কিলোহার্জ ও এফ.এম. ১০৬ মেগাহার্জে ‘উত্তরণ’ প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৯-০৫ মিনিটে। একটি বেতার কেন্দ্র থেকে বিশেষ কোনো ম্যাগাজিন অনুষ্ঠানের কার্যক্রম ৪২ বছর অব্যাহত রাখা সত্যিই নজিরবিহীন ও ঐতিহাসিক বিষয়।

‘উত্তরণ’ ম্যাগাজিন অনুষ্ঠানটির প্রথম প্রচার শুরু হয় ১৯৭৫ সালের পয়লা ডিসেম্বর। সে থেকে ‘উত্তরণ’-এর যাত্রা এখনো অব্যাহত রয়েছে এবং জনপ্রিয়তায় শ্রোতাবান্ধব একটি রেডিও ম্যাগাজিনে পরিণত হয়েছে।

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং এসডিজি বাস্তবায়নে ‘উত্তরণ’ আরো সামনের দিকে এগিয়ে যাবে- এমন আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিবর্গ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 22

বাংলাদেশের জয় শিউলির মাকে উৎসর্গ

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস শিউলি আজিম পারলেন না। মায়ের শেষ বিদায়ে যেমন পাশে থাকতে …

Leave a Reply

Your email address will not be published.