
…কৃষ্ণচূড়া ফুল ফুটে যেমন গাছে গাছে আগুন ধরে যাবার মতো রঙ ধরে। আর নীলকণ্ঠ ফুটে তেমন মনে হয় নীলাকাশ ছিড়ে ছিড়ে গাছে গাছে এসে চমৎকারভাবে ঝুলে আছে কিংবা ফুটে আছে।…

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ঢাকা । ০৩ মে ২০১৯ । ২০ বৈশাখ ১৪২৬
ফুলের নাম নীলাভ নীল কৃষ্ণচূড়া বা নীলকণ্ঠ। একে নীল জ্যাকারান্ডাও বলা হয়।
নীলকণ্ঠ’র ইংরেজি নাম Blue Jacaranda, Black Poui, Mimosifolia Fern, Brazilian Rosewood, Green Ebony.।

বৈজ্ঞানিক নাম Jacaranda mimosifolia D.Don.। পরিবার Bignoniaceae.।

নীলকন্ঠ বা নীল জ্যাকারান্ডা বিগ্নোনিয়াসি পরিবারের একটি উদ্ভিদ।

এটি ক্রান্তীয় আমেরিকার প্রজাতি। এরা মাঝারি আকারের পত্রমোচি গাছ।

এদের উচ্চতা হয় সাধারণত ৮-১০ মিটার।

ভারি সুন্দর নীল ফুল ফুটে অনেক সময় গাছ ছেয়ে যায়।

কৃষ্ণচূড়া ফুল ফুটে যেমন গাছে গাছে আগুন ধরে যাবার মতো রঙ ধরে।

আর নীলকণ্ঠ ফুটে তেমন মনে হয় নীলাকাশ ছিড়ে ছিড়ে গাছে গাছে এসে চমৎকারভাবে ঝুলে আছে কিংবা ফুটে আছে।

এই গ্রীষ্মে নীলকণ্ঠ ফুল ফুটে প্রকৃতিকে চমৎকারভাবে তুলে ধরে। মনে হয়, যেন নীলাকাশ এসে মিশেছে!

ঘন সবুজ পাতার সাথে ঘন কিংবা হালকা নীলের এই যে সুসমন্বয়- তা অত্যন্ত উপভোগ্য। মনকে খুব সহজেই ভালো করে তোলে।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম