Home / উদ্যোগ / হারিয়ে যাওয়া নদী : সুতিয়া
Sutia+River+mbd

হারিয়ে যাওয়া নদী : সুতিয়া

মাস্টারি বিডি । বাঁধন খান
প্রতিবেদন । ২৪ এপ্রিল ২০১৯ । ১১ বৈশাখ ১৪২৬

সুতিয়া নদী বাংলাদেশের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর, ত্রিশাল ও গফরগাঁও উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৯৮ কিলোমিটার, গড় প্রস্থ ৬১ মিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক সুতিয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ৫৮। সুতিয়া নদীটির প্রকৃতি সর্পিলাকার।

Sutia+River+mbd-2

সুতিয়া নদী অববাহিকার আয়তন ৩৬ বর্গকিলোমিটার। নদীটি ময়মনসিংহ সদর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদী থেকে বের হয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বানার নদীতে নিপতিত হয়েছে। এই নদীতে সারাবছর পানিপ্রবাহ থাকে না। মৌসুমি প্রকৃতির এই নদীতে অক্টোবর হতে জুন মাস অবধি প্রবাহহীন অবস্থা থাকে। তবে জুলাই আগস্টের বর্ষা মৌসুমে পানির প্রবাহ বেশি হয়। এই সময় নদীতে পানির গভীরতা ৪ মিটারে পৌঁছায়। এই নদীতে জোয়ারভাটা খেলে না। নদীটিতে সাধারণত বন্যা হয় না।
তবে শীত মৌসুম এলে সুতিয়া নদীর অবস্থা খুবই করুণ হয়ে পড়ে। তখন মনে হয়, নদীটিকে বোধহয় আমরা হারাচ্ছি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 547

হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু, এখনো হাসপাতালে ৫০১৬ জন

দেশে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের …

Leave a Reply

Your email address will not be published.